গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

২৪ আগস্ট ২০২৬, ১২:৪১ PM
গাছা থানা

গাছা থানা © সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ ওই জুয়েলারি দোকানের মালিক। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন এলাকায়। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন আজাদ। তবে রবিবার দুপুর পর্যন্ত দোকান বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। দীর্ঘ সময় ধরে দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে গাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আজাদের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

আরও পড়ুন: ‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদের বললেন মুখ্য সচিব

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বেতন ফিক্সেশন কীভাবে, দেখে নিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট: পদোন্নতি ছাড়াই উচ্চতর গ্রেড
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পদ্মার ইলিশ নাকি গুজরাটের, চিনবেন যেভাবে
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
  • ২০ সেপ্টেম্বর ২০২৬