বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৯ PM
২ ক্যাটাগরিতে কর্মী নিয়োগে আবেদন চলছে বিশ্বসাহিত্য কেন্দ্রে

২ ক্যাটাগরিতে কর্মী নিয়োগে আবেদন চলছে বিশ্বসাহিত্য কেন্দ্রে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য প্রকল্প মেয়াদে (দুই বছর) জরুরি ভিত্তিতে ২ ক্যাটাগরিতে কর্মী নিয়োগে ২৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্টের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিশ্বসাহিত্য কেন্দ্র;

১. পদের নাম: বইমেলা ইউনিট ইনচার্জ;

বেতন: সাকল্যে ২৮,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*বই ক্রয়-বিক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: সংগঠক;

বেতন: সাকল্যে ২৪,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সাংগঠনিক কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক (বিজ্ঞপ্তির নিচে) ডাউনলোড করতে হবে। ছকটি পূরণের পর প্রার্থীকে নিজস্ব ই-মেইল থেকে [email protected] ঠিকানায় পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিশ্বসাহিত্য কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে কাল
  • ২৬ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বলছে এন…
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা: সুইডেনে স্কলারশিপ পাওয়ার উপায়
  • ২৬ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬