শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

২৬ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
কলেজ মসজিদে দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন

কলেজ মসজিদে দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন © সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুর সরকারি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জোহরের নামাজের পর কলেজ মসজিদে আয়োজিত এ মাহফিলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় মো. সফিউল্লাহ। মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল গফুর।

মোনাজাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি দেশ, জাতি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬