ঢাবিতে সুইডেনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩ মে ২০১৯, ০৪:১৬ PM

© টিডিসি ফটো

সুইডেনে উচ্চ শিক্ষা গ্রহণ বিষয়ক সেমিনার সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল গ্যালারির বোটানি বিভাগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক এবং সুইডিশ দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বক্তব্য রাখেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লাটা স্ক্লিটার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বোটানি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রখা হরি সরকার, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিউর উদ্দিন আহমেদ, বোটানি বিভাগের প্রফেসর ড. নুরুল ইসলাম, সুইডেন অ্যালামনাই নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাবেদ হোসেন ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোয়েব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেন দূতাবাসের যোগাযোগ কর্মকর্তা আলিম বারী ।

উপাচার্য আখতারুজ্জামান মানব সভ্যতার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আশা করেন এই সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুইডেনে উচ্চশিক্ষা গ্রহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং কার্যকরি ভূমিকা পালন করবে।

শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬