মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় তিন দোকানীকে অর্থদণ্ড

১২ মে ২০১৯, ০৯:৪০ PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন বাঁশেরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ হাবিপ্রবি শাখার উদ্যোগে ভ্রামমান আদালতের অভিযানে তিন দোকানীকে অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।

রবিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহযোগিতায় উক্ত ভ্রামমান আদালত পরিচালনা করা হয় । এসময় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন তাজ হোটেলকে বাসি খাবার সংরক্ষিত রাখা এবং পরবর্তিতে তা বিক্রি উদ্দেশ্য রাখার কারনে তিন হাজার টাকা, সাদ্দাম ফল ভান্ডারকে উত্তেজক পানীয়, মেয়াদ উত্তীর্ণ খাবার, পচা কলা মজুদ রাখা এবং তা বিক্রি করার কারণে তিন হাজার টাকা জরিমানা এবং ইকবাল ফল ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং সেগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

ভ্রামমান আদালতের খবর পেয়ে সাদিক হোটেল তার সব আলামত সরিয়ে ফেলে। ফলে যথাযথ প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি এবং তবে তাকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন হাবিপ্রবি শাখার ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. রাসেল রাজু, সহ সভাপতি হাসিবুল হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সংঙ্গে ছিলেন।

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতারণা মামলায় কারাগারে রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী
  • ২৬ আগস্ট ২০২৬