প্রতারণা মামলায় কারাগারে রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী

২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮ PM
বিদিশা এরশাদ

বিদিশা এরশাদ © সংগৃহীত

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা এক ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে বিদিশার পক্ষে আইনজীবী আতিকুর রহমান জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে তাঁকে জেলহাজতে পাঠানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০১ সালে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারের সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি করেন বিদিশা। পরবর্তীতে মোশাররফ হোসেন চুক্তি অনুযায়ী ৭৫ লাখ টাকার পে-অর্ডার প্রদান করেন। তবে ফ্ল্যাট না দিয়ে প্রতারণা করায় ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায়ে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬