নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 

২৩ আগস্ট ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৪:০৫ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করায় বিএনপির বর্ষীয়ান নেতা ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।

শনিবার (২২ আগস্ট) রাতে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতির জন্য মূল্যবান সম্পদ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি সংবিধানের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জাতীয় ঐক্য সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, রাষ্ট্রপতি দল-মত ও সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির ঐক্যের প্রতীক হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। তার দায়িত্বকালে দেশের শান্তি-স্থিতিশীলতা, জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: নতুন সূচিতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সিদ্ধান্ত চূড়ান্ত

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। পরদিন শুক্রবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ৭৮ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পাঁচ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের নেতৃত্ব দলটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950