ঢাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহীর গভ: ল্যাবরেটরি স্কুল

০৭ মে ২০১৯, ১২:৫৫ PM

© টিডিসি ফটো

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘জনসংখ্যা, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক তানজীম তাসনিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএস-এর মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ড. আশরাফুন্নেছা এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের ফ্যামিলি প্ল্যানিং স্পেশালিস্ট মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এবং স্বাগত বক্তব্য রাখেন ডিইউডিএস-এর সভাপতি এস এম রাকিব সিরাজী।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানান। বিতর্ক চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমেই যে কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিতর্ক চর্চা বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence