ঢাবিতে কৃষ্ণচূড়ার লালগালিচা দেখতে সৌন্দর্য পিপাসুদের ভীড়

০৪ মে ২০১৯, ০৭:৪২ PM

© সংগৃহীত

কৃষ্ণচূড়া ফুলের মনোরম লালগালিচা দেখতে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ভীড় জমাচ্ছেন সৌন্দর্য পিপাসুরা। শুক্রবার রাতে ও সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মলচত্বরের কৃষ্ণচূড়া ফুলগুলো মাটিতে ঝরে পড়ে এক অনিন্দ্য লালগালিচার সৃষ্টি হয়। শনিবার সকাল থেকেই মলচত্বরের এ বিরল সৌন্দর্য দেখতে শিক্ষার্থী, ফটোগ্রাফার, প্রেমিক যুগলরা ভীড় জমান।

এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ দৃশ্য ছড়িয়ে পড়ে সবখানে। ফলে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা এখানে এসে সৌন্দর্য উপভোগ করেছেন। বিকালের দিকে মলচত্বরে ছবি তুলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত আল নুসায়ের। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেসবুকে মলচত্বরের ছবি দেখে বিশ্বাস হচ্ছিল না! তাই চলে আসলাম এ সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্ধী করে রাখতে।

শিক্ষার্থীরা উপভোগ করছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পুষ্পিতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধুর দেয়া ছবি দেখে লোভ সামলাতে পারিনি। তাই ক্যামেরা নিয়ে চলে আসলাম এ স্বর্গীয় সৌন্দর্য দেখতে!

খুব কাছ থেকে ছবি নিচ্ছেন এক শিক্ষার্থী

মলচত্বরের সৌন্দর্য উপভোগ করতে আসা এক প্রেমিক যুগল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন রোমান্টিক দৃশ্য ঢাকা শহরে তেমন একটা দেখা যায় না। সত্যি আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে।

গাছের  আড়ালে কৃষ্ণচূড়ার ছবি 
দিনে ক্রেতা, রাতে চোর! তালা কেটে ৬১ লাখ টাকার মোবাইল চুরি
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানব…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬