ঢাবিসহ অধিভুক্ত প্রতিষ্ঠানের ৫২ শিক্ষার্থী, ৪ শিক্ষক সাময়িক বহিষ্কার

৩০ এপ্রিল ২০১৯, ১১:৫৭ PM

© ফাইল ফটো

শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের ৫২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) চার শিক্ষককেও নম্বর টেম্পারিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার হয় এই সভায়। একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, ৫২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তবে কাউকে স্থায়ী বহিষ্কার করা হয়নি।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় অসধুপায় অবলম্বনসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ৫২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় চূড়ান্ত হয়েছে। এর আগে ৫২ জনকে বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)। বহিষ্কৃতদের মধ্যে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন। তবে এদের মধ্যে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সংশ্লিষ্ট কেউ ছিল না।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে …
  • ২৬ আগস্ট ২০২৬
খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে একই পরিবারের…
  • ২৬ আগস্ট ২০২৬
আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নেপালে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪…
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে কাল
  • ২৬ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বলছে এন…
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা: সুইডেনে স্কলারশিপ পাওয়ার উপায়
  • ২৬ আগস্ট ২০২৬