১৮তম নিবন্ধনের সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বলছে এনটিআরসিএ

২৬ আগস্ট ২০২৬, ০৫:০৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থীকে বদলি কার্যক্রম শেষ হওয়ার নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএর সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় দ্রুত সময়ের মধ্যে ১৮তম নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের সুপারিশের নির্দেশনা দেওয়া হয়। এজন্য কার্যক্রম শুরু করেছে এনটিআরসিএ। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ না হওয়ার পর ১৮তম নিবন্ধনের সুপারিশ না পাওয়া প্রার্থীদের রিসুপারিশ করা হবে। বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সুপারিশ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিগগিরই এনটিআরসিএর বোর্ড সভা হবে। সভায় ১৮তম নিবন্ধনসহ ১৯তম শিক্ষক নিবন্ধন ও অন্যান্য বিষয়ে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬
শরিফুলকে কাউন্টিতে খেলতে দিল না বিসিবি, জানা গেল কারণ
  • ২৬ আগস্ট ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে …
  • ২৬ আগস্ট ২০২৬
খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে একই পরিবারের…
  • ২৬ আগস্ট ২০২৬