আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নেপালে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

২৬ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের কবলে নেপাল

আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের কবলে নেপাল © সংগৃহীত

তিব্বত থেকে আসা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বানের পানিতে দেশটির একাধিক গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

নেপালি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিব্বত সীমান্ত থেকে নেমে আসা প্রবল পানির তোড়ে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদী উপচে পড়ে এলাকা প্লাবিত হয়। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র অবিনারায়ণ কাফলে জানান, এখন পর্যন্ত নুয়াকোট ও ধাদিং জেলা থেকেই আটজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, দুর্যোগকবলিত অঞ্চলগুলো থেকে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন স্থানীয়সহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

এছাড়া রসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ সদস্য এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৭ সদস্য নিখোঁজ রয়েছেন।

উদ্ধার তৎপরতা জোরদার করতে দুর্যোগকবলিত স্থানগুলোতে হেলিকপ্টার ও উদ্ধারকারী দল পাঠিয়েছে নেপাল সেনাবাহিনী। তারা জানিয়েছে, বন্যাকবলিত অঞ্চলে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাপ ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ এখনো অব্যাহত রয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬