সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের

২৯ এপ্রিল ২০১৯, ১১:৫২ AM

© টিডিসি ফটো

২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়।  বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোমমাধ্যমে প্রচারণা চালিয়ে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান তারা। সেখানে বিক্ষোভ সমাবেশের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট স্মারকলিপি দিতে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে তারা, ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোনো শাখা নাই!’, ‘একটা ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’, ‘নিজ সমস্যার শেষ নাই, সাত কলেজ বাতিল চাই’, ‘আমাদের দাবি মানতে হবে, সাত কলেজ ছাড়তে হবে’, ‘সাত কলেজের ঠিকানা, ঢাবিতে হবে না’, ‘এক দফা এক দাবি, সাত কলেজ মুক্ত ঢাবি' ইত্যাদি স্লোগান দেন।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬