গভীর রাতে ঢাবিতে বৈশাখী কনসার্টের মঞ্চে আগুন-ভাংচুর

১৩ এপ্রিল ২০১৯, ০১:৪১ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে চৈত্র সংক্রান্তিতে লোকসঙ্গীত ও পহেলা বৈশাখের দুই দিনব্যাপী কনসার্ট উপলক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন বুথ ও স্টলে ভাংচুর এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। এ কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।আর স্পন্সর কোমল পানীয় মোজো।

আগুন দেয়ার পাশাপাশি ভাংচুরও করা হয়

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাত্রলীগের নেতারা। তাছাড়া বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনা স্থলে গিয়ে স্লোগান দিতে দেখা গেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ডাকসু ও ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহযোগিতায় গত কয়েখদিন যাবৎ এ আয়োজনের প্রস্তুতি চলেছিল। শনিবার চৈত্র সংক্রান্তিতে ফোক সংগীত এবং রবিবার বৈশাখী কনসার্ট হওয়ার কথা ছিল। তবে শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, এটা কখনও কাম্য নয়। কারা এ ভাংচুর করেছে তা খতিয়ে দেখা হবে।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ২৬ আগস্ট ২০২৬
চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬