পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে সতর্কতার সঙ্গে চলার অনুরোধ

১১ এপ্রিল ২০১৯, ০২:২৪ PM

© টিডিসি ফটো

বাংলা নববর্ষ-১৪২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে সতর্কতার সাথে নববর্ষ উদ্যাপনের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলের প্রতি আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সেজন্য রাস্তায় খোঁড়াখুড়িসহ নানা ধরনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। এর ফলে শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা খুবই সরু হয়ে গেছে। এজন্য পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসবেন, তাদের সকলকে সতর্কতার সাথে চলাচল ও ঘুরাফেরা করতে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরণের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে রাখা যাবে। ক্যাম্পাসে নববর্ষের দিন সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধ। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টায় কলাভবন বটতলায় ঢাবি সংগীত বিভাগের উদ্যোগে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সংগীত পরিবেশিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ২৬ আগস্ট ২০২৬
চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬