ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

১১ মার্চ ২০১৯, ০১:৩৬ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রতিটা মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। আইডি কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

রবিবার রাতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় সরেজমিনে দিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশের পথ শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্ত্বরসহ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ছাত্রদের আইডি কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টিকার ছাড়া গাড়িও ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তবে কিছু স্টিকার ছাড়া গাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুরোধে ভেতরে প্রবেশ করেছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সকল সদস্যরা গাড়ি নিয়ে পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছে।

ক্যাম্পাসে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তা মো: আশিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি। আইডি কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে, কিছু গাড়ি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিক্রমে প্রবেশ করেছে।

বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬