নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০

২৭ আগস্ট ২০২৬, ১২:৪০ AM
আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে নেপাল

আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে নেপাল © সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫৭ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিত আকস্মিক এ বন্যার ক্ষয়ক্ষতির গহালনাগাদকৃ তথ্য জানায় পুলিশ। খবর বিবিসির

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধার তৎপরতায় মোট ১,৬৯৭ জন সেনা সদস্যকে সরাসরি মোতায়েন করা হয়েছে এবং আরও ৬৫৬ জনকে অতিরিক্ত অভিযানের জন্য প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে। দিনের বেলা সেনাবাহিনীর ছয়টি ও বেসামরিক পাঁচটি হেলিকপ্টার এবং পদাতিক দলের যৌথ চেষ্টায় ১৩৩ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এছাড়া দুর্গত এলাকাগুলোতে ৮০০ কেজি তাবু এবং ২০০ কেজি চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। তিমুরের উপরিভাগে আটকে পড়া বহু মানুষকে বৃহস্পতিবার সকালে বিমানযোগে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে।

এদিকে দুর্যোগের কারণ সম্পর্কে ভূমিকম্পের প্রাথমিক ধারণা খারিজ করে দিয়েছে মার্কিন ভূগর্ভস্থ জরিপ সংস্থা (USGS)। সংস্থাটির বিশ্লেষণের ভিত্তিতে জানানো হয়, কেবল ভূমিধসের কারণেই এই তীব্র কম্পন ও ভূকম্পন শক্তির উৎপত্তি হয়েছিল।

বিজ্ঞানী ও গবেষকেরা এই ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগের চেইন রিয়্যাকশন হিসেবে দেখছেন। ইম্পেরিয়াল কলেজের হাইড্রোলজিক্যাল গবেষক মার্থা ডে জানান, তুষার বা মাটি অতিরিক্ত বৃষ্টিপাত ও বরফ গলার কারণে অস্থিতিশীল হয়ে এই ধসের সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীরা স্যাটেলাইট চিত্র, সাম্প্রতিক বৃষ্টিপাতের তথ্য এবং হিমবাহ হ্রদের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬