জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির

২৭ আগস্ট ২০২৬, ০১:২৯ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০১:৩০ AM
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেরিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, এটা এনসিপিরও এজেন্ডা না, আমাদেরও এজেন্ডা না। মানে যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই, আর পাড়া–পড়শির ঘুম নাই— এ রকম আরকি বিষয়টা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নে জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা তো সেই অর্থে কোনো ফরমাল জোট না। আমরা একটা নির্বাচনি ঐক্য করেছি। আর এখন জনগণের স্বার্থে আমরা একসঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা তো কাউকে আসলে জোর খাটাতে পারি না। এ অধিকার আমাদের নাই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে। তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী করার।

জোট রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রথমে আমরা চার দল ছিলাম। এরশাদ সাহেব বের হয়ে গেলেন। তারই একটা অংশ নাজিউর রহমান মঞ্জুর সাহেব থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন। চার দল থাকল। এরপরে ১৮ দল হলো, এরপরে ২০ দল। শেষ পর্যন্ত আমরা ২৭ দল গুনেছি। কিন্তু এটাকে ২০–দলীয় ঐক্যজোট বলা হতো। এটা একটা ব্র্যান্ড।

ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমরা হোমওয়ার্ক শুরু করেছি। শরিক দলগুলোর সম্ভাবনাময় ব্যক্তিদের পাশাপাশি দেশ-বিদেশে থাকা যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদেরও এ কাজে যুক্ত করা হবে বলে জানান তিনি। শফিকুর রহমান বলেন, এরা দুনিয়ার যেকোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসব।

এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সহ জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও নারীশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9