প্রার্থীদের ফাঁকা ব্যালট বাক্স দেখিয়েই ডাকসুর ভোট শুরু

১০ মার্চ ২০১৯, ১০:৩৩ PM
রবিবার রাতে বিজয় একাত্তর হলে ব্যালট বাক্স পৌঁছালে তা প্রভোস্ট রুমে নিয়ে যাওয়া হয়

রবিবার রাতে বিজয় একাত্তর হলে ব্যালট বাক্স পৌঁছালে তা প্রভোস্ট রুমে নিয়ে যাওয়া হয় © টিডিসি ফটো

শেষ হচ্ছে দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষা। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনের ব্যালট পেপার ও ব্যালট বাক্স আজ রবিবার রাতে হলগুলোতে পাঠিয়ে দেয়াতে দুঃচিন্তায় রয়েছে ছাত্রলীগ বাদে বাকী প্যানেলের প্রার্থীরা। ভোট চুরি হয়ে যাওয়ার শঙ্কা কাজ করছে তাদের মনে।

তবে বিভিন্ন হলে এ নির্বাচনে দায়িত্বরত শিক্ষকরা তাদের এ শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন। তারা জানান, নির্বাচনে কোন ধরণের কারচুপির ঘটনা ঘটবে না। সকালে ভোট গ্রহণের আগে প্রত্যেক প্রার্থীকে ব্যালট বাক্স দেখানো হবে।

রবিবার রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ দ্যা ডেইলি ক্যম্পাসকে বলেন, সকালে ভোট গ্রহণ শুরুর আগে প্রত্যেক প্রার্থীকে ব্যালট বাক্স দেখানো হবে। যেন কোন সমস্যা না হয় এজন্য আমরা ব্যালট বক্সে সাইনও দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্য কোন ব্যবস্থার সাথে তুলনা করা ঠিক হবে না-মন্তব্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিক্রি হননা।

এ বিষয়ে জানতে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমানকে কয়েকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

প্রসঙ্গত, আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার মোট ভোটার ৪৩ হাজার ২৫৬ জন। ডাকসুতে ২৫টি পদের জন্য লড়ছেন ২২৯ প্রার্থী। আর ১৮টি আবাসিক হলে মোট প্রার্থী ৫০৯। একেকটি হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬