নির্বাচনের আগের রাতে ঢাবির ডাস চত্বরে লাঠিসোঁটা জমা

১০ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরের স্ন্যাকসের দোকানে লাঠিসোঁটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরের স্ন্যাকসের দোকানে লাঠিসোঁটা © সংগৃহীত

রাত পেরোলেই ডাকসু নির্বাচনের ভোট। কিন্তু নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরের স্ন্যাকসের দোকানে লাঠিসোঁটা জমা করে রাখার খবরে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। তবে কারা কী উদ্দেশ্যে এসব জমা করেছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

রোববার সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি রিকশায় এসব লাঠিসোঁটা নিয়ে আসা হয়। সেগুলো তারা দোকানের ভেতরে জমা করে রাখেন। ইতোমধ্যে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। তা নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করছে।

ডাকসুর আচরণ বিধির ১৪ নম্বর ধারায় আছে, ‘নির্বাচনি প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক, দেশি অস্ত্র (লাঠিসোঁটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি) ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না’।

আরো দেখুন: প্রার্থীদের ‘পোলিং এজেন্ট’ ছাড়াই ডাকসু নির্বাচন!

এ  বিষয়ে দোকানের কর্মচারীদের জিজ্ঞাস করা হলে তারা জানান, একটি ছাত্রসংগঠনের সদস্যরা সেগুলো রেখে গেছেন। তবে কোন ছাত্র সংগঠন তা বলা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘আমি লাঠিসোঁটা জমা করার খবর পেয়েছি। সেসব সরিয়ে নিতে সেখানে প্রক্টরিয়াল টিম পাঠাচ্ছি।’

আরো দেখুন: শাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১৫

ট্যাগ: ডাকসু
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬