ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. অলিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাকসু নির্বাচনের একদিন আগে আজ সকালে তাকে নিয়োগ দেয়া হয়। এর আগে শুক্রবার বিকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও হল সংসদে দেয়া ছাত্রলীগের প্যানেলের প্রার্থীদের দ্বারা মর্যাদাহানি হয়েছে অভিযোগ এনে পদত্যাগ করেন হল প্রভোস্ট ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।