১৮ হলে ৫০৮ বুথ: এফ রহমান হলে ১৬টি, রোকেয়া হলে ৫০

১০ মার্চ ২০১৯, ০১:৫৩ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটের প্রচারণা শেষ হয়েছে রাত ১২টায়।ভোটগ্রহণ চলবে আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত। রাজনীতির আঁতুরঘরের এই আটতম আসরে ভোট গ্রহণের জন্য ১৮টি হলে মোট ৫০৮টি বুথ স্থাপনের করা হয়েছে। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৭৩৮ জন প্রার্থী। হল প্রাধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। 

প্রাপ্ত তথ্য মতে, সলিমুল্লাহ মুসলিম হলে বুথ থাকবে ৩৫টি, শহীদুল্লাহ হলে ২০টি, ফজলুল হক মুসলিম হলে ৩৫টি, অমর একুশে হলে ২০টি, জগন্নাথ হলে ২৫টি, কবি জসীম উদ্দীন হলে ২০টি, মাস্টারদা সূর্যসেন হলে ৩২টি, হাজী মুহাম্মদ মুহসীন হলে ৩০টি, রোকেয়া হলে ৫০টি, কবি সুফিয়া কামাল হলে ৪৫টি, শামসুন্নাহার হলে ৩৫টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১৯টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২২টি, স্যার এ এফ রহমান হলে ১৬টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৪টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২০টি এবং বিজয় একাত্তর হলে ৪০টি বুথ থাকবে।

এদিকে নির্বাচনে ৪২ হাজার ৯২৩ জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন। সে হিসেবে একজন ভোটার ভোটদানের জন্য সময় পাবেন ৪ মিনিট। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৫টি এবং হল সংসদের জন্য ১৩টিসহ মোট ৩৮টি ভোট দিতে পারবেন।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্র আন্দোলন, অধিকার আদায় কিংবা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো- সবই হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু ডাকসুর বাইরে সাধারণ শিক্ষার্থীদের কথা বলার প্ল্যাটফর্ম ওইভাবে তৈরি হয়নি গত ৯৮ বছরেও। তবে হারিয়ে যাওয়া সেই ডাকসুই ২৮ বছর পর পুনরুদ্ধার হচ্ছে। এমনটাই প্রত্যাশা ছাত্র-শিক্ষকসহ সবার।

বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬