ডাকসু ও হল সংসদ নির্বাচন

জিয়া হলের সার্বিক উন্নয়নে কাজ করবো: স্বতন্ত্র জিএস প্রার্থী জিদান

০৯ মার্চ ২০১৯, ১২:৪৯ AM

© টিডিসি ফটো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহুর্তে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮টি হলে টানা একযোগে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হবে। 

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদে স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ দুলাল জিদান। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব গুণাবলি বিকাশে প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক।

জিদান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সবার মধ্যে এক ধরণের উৎসাহ তৈরি হয়েছে। নির্বাচিত হলে আবাসন সঙ্কট নিরসন এবং খাবারের মান উন্নয়নসহ হলের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।’

তার দেয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে-হলে আবাসন সঙ্কটসহ অন্যান্য সমস্যাদি নিশ্চিত করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; হলের ডাইনিং-ক্যান্টিনে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; রিডিং রুমের অবকাঠামো উন্নয়ন এবং সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; ছাত্র-শিক্ষক সর্ম্পক সুদৃঢ়করণে ত্রৈমাসিক আলোচনা সভার আয়োজন; হলের যে কোন সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দেয়া প্রভৃতি।

বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬