ডাকসু নির্বাচন

আসিফ বেনজীরসহ প্রার্থিতা ফিরে পাচ্ছেন ৫ জন

০১ মার্চ ২০১৯, ১০:৩৮ PM
আসিফুর রহমান ও উম্মে হাবিবা বেনজীর

আসিফুর রহমান ও উম্মে হাবিবা বেনজীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে  বাদ পড়াদের মধ্যে পাঁচ জন প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি এ আর এম আসিফুর রহমান ও বাম জোটের প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী উম্মে হাবিবা বেনজীরও রয়েছেন।শুক্রবার বিকালে ডাকসু নির্বাচন সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আগামী ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে।

এর আগে নির্বাচন উপলক্ষ্যে হল কর্তৃক প্রকাশিত ভোটার তালিকায় সাতজন প্রার্থীর নাম অন্তভুর্ক্ত না হওয়াসহ বিভিন্ন কারণে প্রার্থিতা থেকে বাদ পড়েন তারা। পরে পাঁচজন বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর প্রার্থিতা ফিরে পেতে আপিল করলে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা যায়। ফলে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে আর বাধা থাকছে না।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যারা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিল তাদের আবেদন মঞ্জুর হয়েছে। তারা সবাই প্রার্থিতা ফিরে পাচ্ছে। এর ফলে আপিল করা পাঁচজনই নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাম জোটের জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর। হাবিবা বলেন, ‘শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার ম্যাডাম আমাকে জানান, প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদনের রায়টা আমার পক্ষে গেছে। আমি এখন ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী উভয়ই হতে পারব।’

আরো দেখুন: ডাকসু: শুরুতেই আচরণবিধি ভাঙলেন ছাত্রলীগ সভাপতি

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি এ আর এম আসিফুর রহমান প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে বলেন, আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আগামীকাল (শনিবার) কনফার্ম হয়ে বলতে পারব। তবে একজন রিটার্নিং অফিসার আমাকে ফোন দিয়ে বলছেন, ‘আমার প্রার্থিতা বহাল থাকবে।’

আসিফুর রহমান দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুবারের নির্বাচিত সভাপতি। ডাকসু নির্বাচনের জন্য চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত বুধবার প্রকাশিত প্রার্থী তালিকায় সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।

আরো দেখুন:বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়নের ত্রিমুখী লড়াই

তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence