ডাকসু নির্বাচ‌ন: ভিপি-জিএস ৩২ প্রার্থীর মধ্যে তিন ছাত্রী

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৮ PM
অরণি, শৈলী ও ফাহমিদা (বাঁ থেকে)

অরণি, শৈলী ও ফাহমিদা (বাঁ থেকে) © টিডিসি ফটো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে মোট ৩২ জন। ভিপি পদপ্রার্থী ২০ জন আর জিএস পদপ্রার্থী ১২ জন। এদের মধ্যে মাত্র তিনজন ছাত্রী ভিপি ও জিএস পদে লড়বেন। বাকী ২৯ জন হলেন ছাত্র। বুধবার তাদেরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের তালিকা ওয়েবসাইটে (ducsu.du.ac.bd) প্রকাশিত হয়েছে। 

ছাত্রীদের মধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া দুই ভিপি পদপ্রার্থী হলেন-জিন প্রকৌশল এবং জীন প্রযুক্তি বিভাগের ছাত্রী অরণি সেমন্তি খান এবং আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগে ফাহমিদা মজিদ। আর জিএস পদপ্রার্থী রয়েছে মাত্র একজন। তিনি হলেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শফিকা রহমান শৈলী।

জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের একাংশের ‘স্বতন্ত্র জোট’ প্যানেল থেকে ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশ নিচ্ছেন অরণি সেমন্তি খান। জাসদ ছাত্রলীগ প্যানেল থেকে জিএস পদে অংশ নিচ্ছেন শফিকা রহমান শৈলী।

অন্যদিকে, প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন প্রগতিশীল ছাত্রজোট প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী (জিএস) উম্মে হাবিবা বেনজীর। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক
  • ২৭ আগস্ট ২০২৬
৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬