ডাকসু নির্বাচন: ২৫ পদের বিপরীতে কতজন লড়ছেন?

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৩ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৮৩১ জন প্রার্থী। এর মধ্যে ডাকসুতে ২৫টি পদের বিপরীতে ২৩৭ জন ও ১৮টি হল সংসদে মোট ১৩টি পদের বিপরীতে লড়বেন ৫৯৪ জন প্রার্থী। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘ডাকসুর ২৫টি পদের বিপরীতে ২৩৭টি মনোনয়ন জমা পড়েছে। আর ১৮টি হলের ১৩টি করে পদের বিপরীতে সর্বমোট ৫৯৪টি মনোনয়নপত্র আমাদের হাতে এসেছে।’

তবে নির্বাচনের তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সে হিসেবে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা কমতে পারে।

এদিকে, ডাকসু নির্বাচনের ১০টি প্যানেল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে-ছাত্রলীগ, ছাত্রদল, বামজোট, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্রমৈত্রী জোট, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, স্বতন্ত্র জোট, স্বাধীকার আন্দোলন।

এছাড়াও স্বতন্ত্রভাবে অনেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। তারাও মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে তারিখ সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল বুধবার দুপুর ১২টায় হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে হল সংসদ সভাপতির কাছে লিখিতভাবে অবহিত করতে হবে।

ঢাবির হল গঠনতন্ত্রের ৬ (বি) ও ৭ (এ) অনুচ্ছেদ অনুযায়ী ২৫টি পদে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং ১৩টি সদস্য পদ।

তিন দশক পর আদালতের নির্দেশে এবার ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক
  • ২৭ আগস্ট ২০২৬
৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬