ডাকসু নির্বাচন হতে আইনি কোনও বাধা নেই

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানি নিয়ে কোনও আদেশ দেননি হাইকোর্ট। ফলে এ নির্বাচন হতে এখনও পর্যন্ত আইনি কোনও বাধা নেই। তবে আদালতের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভোটার তালিকায় রিটকারী ছাত্রদল নেত্রী ও ঢাবি ছাত্রী ফাহমিদা মজিদের নাম অন্তর্ভুক্তি ও প্রার্থী হওয়ার বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ভোটার তালিকায় ফাহমিদা মজিদের নাম অন্তর্ভুক্ত না করার বিষয়টি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টা রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত রবিবার ভোটার তালিকায় নাম না থাকায় ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ও কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ। ফাহমিদা মজিদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী আজ সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাইয়ের দিন নির্ধারণ রয়েছে। এছাড়া আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক
  • ২৭ আগস্ট ২০২৬
৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬