ডাকসু নির্বাচন

বাম ছাত্রসংগঠনগুলোর প্রার্থী লিটন নন্দী-বেনজির-সাদিক

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০ PM
প্যানেল ঘোষণা করেন জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন

প্যানেল ঘোষণা করেন জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দুই মোর্চা ‘প্রগতিশীল ছাত্র জোট’ এবং ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের এ প্যানেল ঘোষণা করা হয়। এসময় প্যানেল ঘোষণা করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন।

প্যানেলে ভিপি হিসেবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস পদে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির এবং এজিএস হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিকের নাম ঘোষণা করা হয়।

বাকি পদগুলোর মধ্যে রয়েছেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে রাজিব কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে উলুল আমর তালুকদার, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুহাইল আহমেদ শুভ, আন্তর্জাতিক সম্পাদক পদে মীম আরাফাত, সাহিত্য সম্পাদক পদে রাজিব দাস, সংস্কৃতিক সম্পাদক পদে ফাহাদ হাসান আদনান, ক্রীড়া সম্পাদক পদে শুভ্রনীল রায়, ছাত্র পরিবহন সম্পাদক পদে হাসিব মো: আশিক এবং সমাজসেবা সম্পাদক পদে ফয়সাল মাহমুদ। 

এছাড়া সদস্য পদে রয়েছেন-মঈনুল ইসলাম তুহিন, আমিনুল ইসলাম, আদজাদ হোসেন, আফনান আক্তার, মিত্রময়, সালমান ফারসি, রাহাতিল রাহাত, আরমানুল হক, জেসান অর্ক, মনীষা আখতার, মাহির ফারহান খান, উদয় নাফিস এবং মেহেদী।

বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক
  • ২৭ আগস্ট ২০২৬
৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬