ক্যাম্পাসে স্থিতিশীল সহাবস্থান চায় ছাত্রদল

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৬ PM
রবিবার দুপুরে মধুর ক্যান্টিনে আকরামুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

রবিবার দুপুরে মধুর ক্যান্টিনে আকরামুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন © সংগৃহীত

ক্যাম্পাসে স্থিতিশীল সহাবস্থানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ প্রতিনিধি নির্বাচন করার কথা বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কথা বলেন। এর আগে তৃতীয় দিনের মতো নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।

আকরামুল হাসান বলেন, আমরা চাই একটা স্থিতিশীল সহাবস্থান। আমাদের যারা হলের বাহিরে আছেন তাদের ফিরিয়ে নিতে হবে, সামগ্রিকভাবে যখন সহাবস্থান নিশ্চিত হবে। পাশাপাশি আমাদের যে দাবি, ভোটকেন্দ্র হলের বাহিরে দেওয়া, নির্বাচনের যে কমিটি সেগুলোতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। এছাড়াও নির্বাচন ৩ মাস পেছানোর যে দাবি করেছি তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ের যেসব গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, সহাবস্থান নিশ্চিত করে ডাকসু নির্বাচন হোক।

তিনি বলেন, তড়িঘড়ি করে নির্বাচন করলে, শুধুমাত্র ডাকসু নির্বাচনকে ‘হালাল’ করার জন্য যদি সহাবস্থানের নাটক করা হয় তাহলে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গণতান্ত্রিক যে চেতনা সেগুলোর সঙ্গে তামাশা করা হবে। তাই আমরা চাইছি স্থিতিশীল সহাবস্থানের মাধ্যমে অবাধে নিসংকোচে ভোট দিতে পারে, এর মাধ্যমে ডাকসু নির্বাচনের প্রতিনিধি নির্বাচন করা হোক।  

প্রশাসন বলেছে হলেই ভোটকেন্দ্র থাকবে, তাহলে ছাত্রদল নির্বাচনে যাবে কি-না? এমন প্রশ্নের উত্তরে আকরাম বলেন, আমরা ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। প্রশাসনের কাছে দাবি জানিয়েছি সহাবস্থানের। প্রতিটা ধাপ আস্থা অর্জনের মধ্যে অর্জিত হোক। যখন আস্থার জায়গা চলে আসবে তখন আমরা আমাদের নেতাকর্মীদের হলে উঠানোর ব্যবস্থা করবো। 

‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬