দুই জোটের সংবাদ সম্মেলন

ডাকসু নির্বাচন: ৬ দফা দাবিতে কাল ভিসি কার্যালয় ঘেরাও

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৪ PM
সংবাদ সম্মেলনে নেতারা

সংবাদ সম্মেলনে নেতারা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান, ভোটকেন্দ্র একাডমিক ভবনে করা এবং হলে হলে গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধসহ ৬ দফা দাবিতে আগামীকাল সোমবার দুপুর ১২টায় উপাচার্য কার্যালয় ঘেরাও করবে বাম ছাত্রসংগঠনের দুই জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ এবং ‘সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য’। রবিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর বলেন, দীর্ঘ আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতে যাচ্ছে।  এটাকে কেন্দ্র করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের দিকে থাকিয়ে আছে। দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাস জুড়ে দখলদারিত্বের যে অচলায়তন তৈরি হয়েছে তা ভাঙ্গার সোপান ডাকসু নির্বাচন।

তিনি বলেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন করতে হলে সরাব আগে ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করা দরকার। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের ৬ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল দাবি উপেক্ষা করছেন।  তাই আমরা আগামীকাল পূর্ব নির্ধারিত উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি বহাল থাকবে। দুপুর ১২টায় মধুর কেন্টিন থেকে শুরু সেখানে যাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সভাপতি গোলাম মোস্তফা,পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন ও ছাত্রগণমঞ্চের সভাপতি আফনান আক্তার। 

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-

১) ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।

২) গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ করতে হবে।  সকল নির্যাতনের বিচার করতে হবে।

৩) প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিটের ব্যবস্থা করতে হবে।

৪) ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

৫) হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষায় ভোট কেন্দ্রে একােডমিক ভবনসমূহে স্থাপন করতে হবে।

৬) শ্রেণীকক্ষে প্রচারণা, নির্বাচনী সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের বাধাসহ আচরণবিধির অগণতান্ত্রিক বিধানসমুহ বাতিল করতে হবে।

‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬