টিএসসিতে চলছে ঢাকার বিভিন্ন কলেজের নবীন-বরণ

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৩ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজসহ ঢাকার বিভিন্ন কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে টিএসসিতে নবীন-বরণের আয়োজন করছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার সকাল ৯টায় টিএসসি অডিটোরিয়ামে এ আয়োজন শুরু হয়। আলোচনা অনুষ্ঠান ছাড়াও এ আয়োজনে থাকছে ফটোগ্রোফি, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

জানা গেছে, সকাল ৯টায় টিএসসি অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা। সভাপতিত্ব করেন নবীন বরণ প্রস্তুতি কমিটির আহ্বায়ক সায়মা আফরোজ।

পরে সাংস্কৃতিক আয়োজনে গান, আবৃতি, নৃত্য, অভিনয়ের আয়োজন থাকবে। এছাড়া নবীন বরণ উপলক্ষে গল্প, কবিতা, প্রবন্ধ, ফটোগ্রোফি প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে জানা গেছে।

‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬