ডাকসু ও হল সংসদ নির্বাচন

বাইরে ভোটকেন্দ্রের দাবিতে অনশনে বসবেন ওয়ালিদ আশরাফ

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯ AM
ওয়ালিদ আশরাফ

ওয়ালিদ আশরাফ © ফাইল ছবি

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে অনশনে বসবেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্য কোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফ। আগামীকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) স্বৈরাচার প্রতিরোধ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনশনে বসবেন তিনি। ডাকসু নির্বাচনের দাবিতে এর আগে দুই দফায় অনশনে বসেছিলেন এই শিক্ষার্থী। 

এ ব্যাপারে ওয়ালিদ আশরাফ বলেন, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র হলে শিক্ষার্থীরা স্বচ্ছতা ও নিরাপত্তার সঙ্গে ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। টিএসসিকে মূল কেন্দ্র রেখে আইইআর ও আইএসডব্লিউআরের মতো একাডেমিক ভবনগুলোতে সহকারী কেন্দ্র করা যেতে পারে। অথবা সব হলে না করে দুই-তিনটি হলে কেন্দ্র হতে পারে। হলে ভোটকেন্দ্রের তিনি চরমবিরোধী। এর বাইরে কোনো নির্বাচন তিনি মানেন না বলে জানিয়েছেন। 

গত বছরের ৩ জানুয়ারি ঢাবির ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনের পাদদেশে ডাকসু নির্বাচনের দাবিতে অনশনে বসছিলেন ওয়ালিদ আশরাফ। এর আগে একই দাবিতে ২০১৭ সালের ডিসেম্বরে টানা ১৪ দিন অনশনে ছিলেন তিনি।

‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬