ঢাকা বিশ্ববিদ্যালয়

হল সংসদ নির্বাচনে ১৩ পদে লড়বেন প্রার্থীরা

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭ AM
বিজয় একাত্তর হল, ঢাবি

বিজয় একাত্তর হল, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পাশাপাশি হল সংসদেরও নির্বাচন হবে ১১ মার্চ। ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে অংশ নিতে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র কিনতে পারবেন প্রার্থীরা। স্ব স্ব হল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। আর জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। ১৩টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে হল সংসদের তফসিল ঘোষণা শুরু হয়েছে। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানের উপস্থিতিতে হল রিটার্নিং অফিসারগণ এই তফলিস ঘোষণা করেন। 

হল সংসদ নিবাচনে মোট ১৩টি পদ—সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ৪ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

খসড়া ভোটার: ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকায় ভুলত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে। ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র: ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের অফিস হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা হতে হল সংসদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করা হবে।

প্রার্থীদের প্রাথমিক তালিকা: ২৭ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি বেলা ১২টার মধ্যে তা হল সংসদের সভাপতির (প্রাধ্যক্ষ) নিকট লিখিতভাবে অবহিত করতে হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার: ২ মার্চ ২০১৯ শনিবার বেলা ১টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনসহ সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ৩ মার্চ রবিবার বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এছাড়া ৫ মার্চ বেলা ১২টায় সম্পূরক ভোটার তালিকা হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ ১১ মার্চ ২০১৯ সোমবার সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence