ডাকসু নির্বাচন

টিএসসিভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে নৈশভোজে ছাত্রলীগ

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৬ AM
টিএসসি

টিএসসি © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে টিএসসির ক্যাফেটেরিয়ায় এ ভোজসভা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, টিএসসির সংগঠনগুলোকে নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যার নাম সম্মিলিত শিক্ষার্থী সংসদ৷ এই প্ল্যাটফর্ম স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক হয়ে কাজ করতে চায়, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে চায়৷ তাদের সঙ্গে আমরা আগেও বসেছি, শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে কথা বলেছি৷

তিনি বলেন, আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার যেন এক থাকে৷ আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে এমন একটি প্যানেল আমরা উপহার দিতে চাই৷ টিএসসির সংগঠনগুলোকে আমরা অবশ্যই প্রাধান্য দিচ্ছি৷

‘সঠিক তথ্যের অভাব, অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিদেশে গিয়ে বিপদে…
  • ২৭ আগস্ট ২০২৬
বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ
  • ২৭ আগস্ট ২০২৬
নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ম…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার প্রস্তাব দিল…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রতিশ্রুতির ভারে জাকসু, সাড়ে ১১ মাসে বাস্তবায়ন কতটুকু?
  • ২৭ আগস্ট ২০২৬
পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে হংকং
  • ২৭ আগস্ট ২০২৬