নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার প্রস্তাব দিল বাংলাদেশ

২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৭ PM
 বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী © টিডিসি ফটো

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। বুধবারের আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। 

প্রয়োজন অনুযায়ী সহায়তার বিষয়ে ঢাকা ও কাঠমান্ডু ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

বুধবারের ভয়াবহ বন্যার পর নেপালের অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

টেলিফোনে নেপালকে সহায়তার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান খানাল। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ থেকে কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে দুই দেশ ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখবে।

বন্যাকবলিত এলাকাগুলোতে যখন অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে, তখনই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই টেলিফোনে আলোচনা হলো।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬