নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু

২৭ আগস্ট ২০২৬, ০৪:০০ PM
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ © সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামতেই পানিতে তলিয়ে যায় তারা। সাঁতার না জানায় পানির স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। এর একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্তিতে ডিসিইউ শিক্ষার্থীরা

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬