১১ মার্চই ডাকসু নির্বাচন, পেছাচ্ছে না

৩১ জানুয়ারি ২০১৯, ১২:৩৬ AM

© ফাইল ফটো

আগামী ১১ মার্চই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।  নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।  নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং আচরণবিধি প্রণায়নের কাজ শেষ হয়েছে।  কাজ চলছে ভোটার তালিকা প্রণায়নের।  এটি শেষ হলেই তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে।

জানা যায়, ১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। প্রায় ২৮ বছর পর দেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি এ কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, মঙ্গলবার ডাকসু নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সিন্ডিকেট সভায় বেশকিছু সিদ্ধান্ত হয়। এরমধ্যে রয়েছে-স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল স্তরের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থীতা করার সুযোগ, আবাসিক হলে ভোটকেন্দ্র রাখা, প্রার্থীতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ প্রভৃতি। 

যথাসময়েই নির্বাচনে ব্যাপারে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, আমরা আরো কিছু বিষয়ে কাজ করছি।  এখনো ভোটার তালিকা প্রণায়ন হয়নি।  এই কাজ শেষ হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।  তবে কবে নাগাদ এটি শেষ হবে তা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, যে সময় ঘোষণা করা হয়েছে, সে সময়ের মধ্যেই নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। নতুন করে কোন সিদ্ধান্ত আমরা নেইনি।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ভোট পেছাবে কিনা তা নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।  সরকার থেকেও আমাদের কোন কিছু বলার কথা না।  কেননা এটা বিশ্ববিদ্যালয়।

‘সঠিক তথ্যের অভাব, অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিদেশে গিয়ে বিপদে…
  • ২৭ আগস্ট ২০২৬
বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ
  • ২৭ আগস্ট ২০২৬
নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ম…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার প্রস্তাব দিল…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রতিশ্রুতির ভারে জাকসু, সাড়ে ১১ মাসে বাস্তবায়ন কতটুকু?
  • ২৭ আগস্ট ২০২৬
পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে হংকং
  • ২৭ আগস্ট ২০২৬