প্রশ্ন বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা

১৮ জানুয়ারি ২০১৯, ০৩:৩০ PM
সাত কলেজ

সাত কলেজ

পরীক্ষার প্রশ্ন বিভ্রাট নিয়ে হতাশ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গত ১০ জানুয়ারি থেকে শুরু হয় কলেজগুলোর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা। আর এই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্নে সমস্যা হওয়ায় কিছু কেন্দ্রে তা পরিবর্তন করা হয়। যদিও নতুন প্যাটার্নেই পরীক্ষা দিতে বাকি সব কেন্দ্রের পরীক্ষার্থীদের। তাদের দাবি, একই বিষয়ে একেক কেন্দ্রে একের স্টাইলে পরীক্ষা নেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। শঙ্কায় আছেন ফল নিয়েও।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৭ জানুয়ারি ব্যবস্থাপনা বিভাগের ‘সাপ্লাই চেইন ব্যবস্থাপনা’ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮০ নম্বরের লিখিত ওই পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়, গ-বিভাগে মোট ৭টি প্রশ্নের মধ্যে উত্তর চাওয়া হয় ৫টি প্রশ্নের। যেখানে বিগত বছরগুলোতে ছিল ৮টি প্রশ্ন এবং উত্তর দেয়ার কথা ৫টি প্রশ্নের। আর এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আপত্তি দেখা যায়। আগের পরীক্ষা ‘আর্থিক ব্যবস্থাপনা’ পত্রেও একই অসঙ্গতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা হলেই প্রতিবাদ জানান। তবে তাৎক্ষণিক তার কোনও সমাধান আসেনি। পরীক্ষকরাও বিষয়টিতে তাদের কিছু করার নেই বলে জানান।

এ বিষয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর পূর্বের সেশনগুলোর ১/২ বছরের সেশনজটে পড়তে হয়। তার মধ্যে যদি পরীক্ষায় হঠাৎ করে প্রশ্ন মান সম্মত না হয় তাহলে তাদের ফেল করা বা জিপিএ কম আসার ঝুঁকি থেকে যায়।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষার্থী রতন জানায়, ‘আগে থেকে জানতাম গ-বিভাগে ৮টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর করতে হবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষার হলে কোনো পূর্ব নোটিশ ছাড়া একটি প্রশ্ন কম দেখে দ্বিধায় পড়ে যাই। এরকম প্রশ্ন করলে আমাদের ভাল ফলাফল করা কষ্টকর হয়ে যাবে।’ একই অভিযোগ করে পারভেজ আকন্দ নামে এক পরীক্ষার্থী ফেসবুকে লিখেন, ‘এটা কোন পাড়া-মহল্লার কোচিংয়ের পরীক্ষা ছিল না যে টাইপিং মিসটেক বলে উড়িয়ে দেবে! তাও একবার না দুইটা পরীক্ষায় এমন অসঙ্গতি! ৪র্থ বর্ষের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এ ধরণের ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, প্রশ্নে গ-বিভাগে একটি প্রশ্ন কম থাকায়, শিক্ষার্থীদের চাপে কেন্দ্র কর্তৃপক্ষ ৪টি প্রশ্নের উত্তর দিতে বলে। অন্যদিকে তিতুমীর কলেজের এক কক্ষে এমন ঘোষণা না দেয়ায় ওই কক্ষের পরীক্ষার্থীদের ৫টি প্রশ্নের উত্তরই দিতে হয়। ইডেন কলেজের বেশকিছু শিক্ষার্থী বিষয়টি জানা সত্ত্বেও ৫টি প্রশ্নের উত্তর দেয় এবং গত ১৪ জানুয়ারি আর্থিক ব্যবস্থাপনা পরীক্ষায় একটি প্রশ্ন কম থাকায় ইডেন কলেজের কিছু পরীক্ষা কক্ষের বোর্ডে বাড়তি ১টি প্রশ্ন লিখে দেওয়া হয়। এতে করে ৪টি করে উত্তর দেয়া শিক্ষার্থীরা দ্বিধায় পড়ে যায় এবং টেনশনে আছেন।

এ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ‘প্রশ্নের কাঠামো আগে থেকে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে ওই সাত কলেজের প্রশ্নের কাঠামোর সঙ্গে বর্তমানের তুলনা করলে হবে না। আর যদি এমনটা হয়ে থাকে, তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি ভাল ব্যাখ্যা দিতে পারবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর মন্তব্য জানতে চাওয়া হলে ‘অফিস আওয়ার ছাড়া তিনি কথা বলবেন না’ বলে জানান।

বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়া পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষা থেকে এর সুষ্ঠু সমাধান চান। একইসঙ্গে ভুলের বিষয়টি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমলে নেওয়ার দাবি জানান।

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬