ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

২৭ আগস্ট ২০২৬, ০৫:৪১ PM
ভারতের কানপুরে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ভারতের কানপুরে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গুজরাটের বাসিন্দা প্রশিক্ষক শচিন ভাটিয়া এবং কর্নাটকের প্রশিক্ষণার্থী অভিষেক পূজারি।

কানপুর নগর পুলিশের তথ্য অনুযায়ী, ‘গার্গ এভিয়েশন’ প্রশিক্ষণ কেন্দ্র থেকে টেক অফ করার প্রায় ২০ মিনিট পর কেন্দ্রে ফেরার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি বেসামরিক বিমান চলাচল মহাপরিচালক (ডিজিসিএ) ও বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোকে (এএআইবি) অবহিত করা হয়েছে এবং একটি বিশেষ দল তদন্ত কাজ শুরু করেছে।

দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬