বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভিনেতা খরাজ-রজতাভ!

২৭ আগস্ট ২০২৬, ১০:২৫ AM
 নেপালে আটকা ভারতীয় দুই অভিনেতা

নেপালে আটকা ভারতীয় দুই অভিনেতা © সংগৃহীত

বাংলাদেশি একটি সিনেমার শুটিং করতে নেপালে বন্যার কবলে পড়েছেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় আকস্মিক বন্যায় সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় তাঁদের দেশে ফেরার পথও বন্ধ হয়ে গেছে। খরাজের সঙ্গে তাঁর স্ত্রী এবং শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। তবে তাঁরা বর্তমানে নিরাপদে একটি হোটেলে অবস্থান করছেন।

নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় আচমকা নেমে আসা ভয়াবহ হড়পা বানে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে হঠাৎ পানির স্তর বেড়ে যাওয়ায় তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির প্রবল স্রোতে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজার ও জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতির মুখে পড়েছে।

এই দুর্যোগের মধ্যেই বাংলাদেশের একটি ছবির শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন টলিউডের দুই পরিচিত মুখ খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। গত ২০ তারিখ তাঁরা নেপালে পৌঁছান। তাঁদের সঙ্গে শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। খরাজের সঙ্গে আছেন তাঁর স্ত্রীও।

খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। নেপালে পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই অনেক কষ্ট করে শুটিং শেষ করতে হয়েছে তাঁদের।

এরপর দেশে ফেরার পালা। কিন্তু হড়পা বানের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তাঁরা ধরতে পারেননি। ফলে এখন বিকল্প পথে দেশে ফেরার পরিকল্পনা করছেন তাঁরা।

পরিকল্পনা অনুযায়ী, সড়কপথে ভারত সীমান্তের কাছে গোরক্ষপুরে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা। সেখান থেকে ২৮ তারিখে সরাসরি কলকাতার বিমান ধরে দেশে ফেরার কথা রয়েছে। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এদিকে, নেপালের এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে আচমকা পানির স্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় হড়পা বান দেখা দেয়। এর ফলে বাজার, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগের পর বহু পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন। আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেপালের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে। দুর্যোগকবলিত এলাকায় থাকা ভারতীয় নাগরিকেরাও নিরাপদে ফিরে আসার পথ খুঁজছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রসুয়া জেলায় হড়পা বানের ঘটনায় ইতিমধ্যে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আকস্মিক এই বন্যায় একদিকে যেমন স্থানীয় মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে, অন্যদিকে পর্যটক ও বিভিন্ন কাজে নেপালে যাওয়া বিদেশিদেরও বড় ধরনের দুর্ভোগে পড়তে হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9