ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৬ জানুয়ারি ২০১৯, ০৯:১৪ PM
বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন তুলে ধরে বলেন, বিদ্যা চর্চা ছাড়া কোন মানুষই বড় হতে পারে না, তাই সময় যেন জীবন থেকে নষ্ট না হয়ে যায় সেদিকে শিক্ষার্থীদের লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যদি সম্পর্ক সুন্দর না হয় তবে জ্ঞান অর্জন সম্ভব নয়। তাই শিক্ষক-ছাত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬