৫ শিক্ষক মেরিট অ্যাওয়ার্ড লাভ

ঢাবির ৩৭ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ

১৬ জানুয়ারি ২০১৯, ০৮:৩৮ PM
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের বিএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩৭জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড লাভ করেছেন। এছাড়া, পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষদের ৫জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের মেডেল ও সনদপত্র তুলে দেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. তামান্না হাওলাদার, বিকাশ পাল এবং নাসরিন লিপি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় সামনে এগিয়ে যাওয়ার জন্য জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানান সুযোগ-সুবিধা এবং সকলকে এসব সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করতে হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ডিন্স অ্যাওয়ার্ড পাওয়ার জন্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং একইসাথে তাদের এই অর্জনে কার্যকর ভূমিকা রাখায় অভিভাকক ও শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. সমীর কুমার ভৌমিক, অধ্যাপক ড. এম. শফিকুর রহমান, অধ্যাপক ড. তামান্না হাওলাদার, সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং সহকারী অধ্যাপক নাবিল আওয়ান।

সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬