ঢাবি দর্শন বিভাগের সাবেকদের মিলনমেলা শুক্রবার

১৬ জানুয়ারি ২০১৯, ০৫:৫৮ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১১তম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার (১৮ জানুয়ারি)। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সেমিনার কক্ষে ডুপডা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পুর্নমিলনী প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. জাকির হোসেন জামাল এবং পুর্নমিলনী প্রচার কমিটির সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুসতাক আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ শীর্ষক এই অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং বিশিষ্ট দার্শনিক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্টানে সভাপতিত্ব করবেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডা’র সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করবেন ডুপডা’র সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।

সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬