ঢাবিতে শুরু হচ্ছে বিসিএস প্রস্তুতি কর্মশালা

১৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৩ PM
কর্মশালার পোস্টার

কর্মশালার পোস্টার

আগামী ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা  (বিসিএস) প্রস্তুতি বিষয়ক কর্মশালা ‘দ্যা রোড ম্যাপ টু বিসিএস’।  ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে ওই দিন বেলা ২ টা থেকে কর্মশালাটি শুরু হবে। 

কর্মশালাটি বিসিএসের মৌলিক ধারণা, সিলেবাস, বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্যানেল ডিসকাশন, প্রশ্নোত্তর পর্বসহ কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে।

এতে প্রশিক্ষক হিসেবে যোগ দিবেন, ৩৭তম বিসিএসের ফরেন ক্যাডার (১ম) রহমত আলী শাকিল,  পুলিশ ক্যাডার (১ম) হালিমুল হারুন, এডমিন ক্যাডার উম্মে হাবীবা ফারজানা, পুলিশ ক্যাডার শাইখ সুরাইয়া উর্মী, পুলিশ ক্যাডার আব্দুল্লাহ আল মামুন লিওন।

আসন সংখ্যা সীমিত থাকায় কর্মশালায় যোগদান করতে শিক্ষার্থীদের আগে থেকেই করতে হবে রেজিস্ট্রেশন।  এজন্য শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নির্দিষ্ট লিংকে যেতে হবে।

সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬