জাবি ছাত্রলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

১০ জানুয়ারি ২০১৯, ০৪:৫০ PM
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল

বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘১৯৭২ সালের এইদিন স্বাধীন বাংলার নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় বাংলাদেশে ফিরে আসেন। আজকে এই আনন্দের দিনে আমরা স্মরণ করছি জাতির পিতাকে। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিতে চাই।’

সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬