ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

২৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৯ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। হলগুলোর প্রবেশগেটে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ নির্দেশনা জারি করা হলো। তবে বিজ্ঞপ্তিগুলোতে হল প্রভোষ্ট বা অন্য কারো সই না থাকায় এগুলোর কার্যকারিতা আছে কিনা বা হল কর্তৃপক্ষই এগুলো সাঁটিয়েছে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

কবি জসিম উদ্দীন হলের বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হল সংশ্লিষ্ট নয় এবং বহিরাগত/ অবৈধদের হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।’

এদিকে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও হলগুলোতে অনেক বহিরাগত ব্যক্তিদের অবস্থান রয়েছে এবং তাঁরা অবাধে যাতায়াত করছেন বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। 

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬