জাবির সুফিয়া কামাল হল ডিবেট ক্লাবের নেতৃত্বে মেহেনাজ-আইরিশ

১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫ PM
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের ডিবেট ক্লাব ডিবেটার’স এসোসিয়েশন অফ সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি' (ডিএসকে-জেইউ) ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ক্লাবটির ফেসবুক পেইজ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোতাহার হোসেন।

কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ বিনতে আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৪৭ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আইরিশ পারভীন। কমিটির অন্যান্য সম্পাদকরা হলেন- সহ-সভাপতি (বিতর্ক) তনুশ্রী দেবী আশা, সহ-সভাপতি (প্রশাসন) সুমাইয়া বিনতে হোসাইন সিমি। যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) তাহিরা মেহজাবীন, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) ইশরাত জাহান।

আরও পড়ুন: হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা, বিশ্বজুড়ে সমালোচনা

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সুমা আক্তার, কোষাধ্যক্ষ- উশরিয়া আওয়াল উশরি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সুমাইয়া হিয়া, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক- তাবাসসুম রিচিকা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- সুমাইয়া জামান প্রীতি, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- ইল্লিন বিনতে আলমগীর এবং দপ্তর সম্পাদক- জান্নাতুল নাইম শাহরীন।

এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন- আইরিন আক্তার, ফারজানা বিত্ত, অর্পিতা বসাক পুজা, নাওয়ার প্রিয়ম। কমিটিতে ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন সাবিহা সুলতানা ও নিভৃতি কবির। সংগঠনের কার্যনির্বাহী পদে দায়িত্ব পালন করবেন ফাহমিনা সরকার বর্ষা এবং তাসফিয়া আফরিন ফারিয়া।

আরও পড়ুন: জাবিতে নির্বাচন নিয়ে পাল্টা বিবৃতি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ড. মো. মোতাহার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হলের ওয়ার্ডেন ড. মো. মাহবুবুর রহমান এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এর সভাপতি ফারহান আনজুম করিম।

কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950