উৎসবমুখর পরিবেশে জবি ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ PM
জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন © সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (জেএনইউডিএস) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় তার নেতৃত্বে  ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মেফতাহুল হাসান, প্রক্টর ড. মোস্তফা কামাল, ডিবেটিং সোসাইটির সদস্য ও অন্যান্য শিক্ষার্থীরা।

'বিতর্কে শানিত চৈতন্য' এই স্লোগানকে ধারণ করে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মুক্তচিন্তা প্রসার ও সুস্থ ধারার বিতর্ক চর্চায় কাজ করে যাচ্ছে ।

আরও পড়ুন: ইতিহাস-ঐতিহ্যের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পা দিল ১৭তম বর্ষে

সংগঠনটির মডারেটর মো. মেফতাহুল হাসান দিনটি উদযাপনের বিষয়ে জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় সুন্দরভাবে এটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

প্রসঙ্গত, র‍্যালি শেষে সংগঠনটির রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং পরবর্তীতে এ উপলক্ষে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950