ইবি ছাত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ PM
ছেলের সাথে উর্মি

ছেলের সাথে উর্মি © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী মোড় এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী তাসনিম উর্মিকে (২৩) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। 

 নিহত উর্মি চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উর্মির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রিন্স এবং শ্বশুর হাসেম শাহকে আটক করেছে পুলিশ। 

ঊর্মির বাবা গোলাম কিবরিয়া বলেন, গভীর রাতে বেয়াই হাসেম শাহ্ মোবাইল ফোনে কল করে জানান, ঊর্মি অসুস্থ হওয়ায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। কারণ জানতে চাইলে উর্মি জানালার সাথে ফাঁস দিয়েছে বলে জানান। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মি মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুলিশে খবর দিলে লাশ থানা হেফাজতে নিয়েছে।

স্থানীয়রা জানান, প্রিন্স ছিল মাদকাসক্ত। কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতেন। ঊর্মির স্বামী কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা চার বছর আগে প্রেম করে বিয়ে করেছিল। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উর্মির শরীরে আঘাতের আলামত রয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অভিযুক্ত প্রিন্স ও তার বাবাকে আমরা আটক করেছি। এ ঘটনায় হত্যা মামলা করেছে উর্মির পরিবার। তবে হত্যার বিষয়ে অস্বীকার করেছে প্রিন্স। যৌতুকের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছি।’

গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি, বেতন-বোনাস পরিশোধে নেই শ্র…
  • ১৭ মার্চ ২০২৬
বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
  • ১৭ মার্চ ২০২৬
যুদ্ধের কারণে ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী
  • ১৭ মার্চ ২০২৬
যশোরে ঈদযাত্রায় অস্বস্তি যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়ক
  • ১৭ মার্চ ২০২৬
অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোম…
  • ১৭ মার্চ ২০২৬
ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরে দুই জামাত, হলের সময়সূচিও …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence