আত্মহত্যা নয়, শ্বাসরোধে ‘হত্যা’ ইবি ছাত্রী ঊর্মিকে

০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম ঊর্মির মরদেহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম ঊর্মির মরদেহ © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী মোড় এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী তাসনিম ঊর্মিকে (২৩) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়ে গেছেন স্বামী আশরাফুজ্জামান প্রিন্স। এক ছেলের জননী উর্মি উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী উর্মি।

ঊর্মির বাবা গোলাম কিবরিয়া বলেন, গভীর রাতে বেয়াই হাসেম শাহ্ মোবাইল ফোনে কল করে জানান, ঊর্মি অসুস্থ হওয়ায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। কারণ জানতে চাইলে উর্মি জানালার সাথে ফাঁস দিয়েছে বলে জানান। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মি মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুলিশে খবর দিলে লাশ থানা হেফাজতে নিয়েছে।

আরো পড়ুন: ছাত্রলীগের জয়-লেখকের ‘অপকর্মের’ তালিকা যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

স্থানীয়রা জানান, প্রিন্স ছিল মাদকাসক্ত। কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতেন। ঊর্মির স্বামী কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা চার বছর আগে প্রেম করে বিয়ে করেছিল। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঊর্মির শরীরের আঘাতের আলামত রয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬